বাংলাদেশ পুলিশ একাডেমী/একাডেমি, সারদা (Bangladesh Police Academy)
বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদাঃ বঙ্গ ভঙ্গের পর বাংরা আর আসাম প্রদেশের জন্য একটি পৃথক পুলিশ ট্রেনিং সেন্টারের প্রয়োজন দেখা দেয়। প্রদেশের রাজধানীর সাথে কলকাতার যোগাযোগ ব্যবস্থা ভাল ছিল না বলে ঢাকায় সেটি নির্মাণ কারার পরিকল্পনা বাদ দেওয়া হয়। মেজর চামনী স্থান নির্ধারণের জন্য নৌ পথে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। অবশেষে চারঘাটের স্টীমার ঘাটে এসে পৌছালে তিনি একানকার পরিবেশ দেখে মুগ্ধ হন। সারি সারি আম গাছ আর ডাচদের স্থাপত্য তাঁকে আকৃষ্ট করে। নীল ব্যবসায়ীরা এখানে তাদের ব্যবসার জন্য অনেক ভবন নির্মাণ করেছিল। ১৮৩৫ সাল থেকে এখানে রবার্ট ওয়াটসন এন্ড কোম্পানীর ব্যবসায়ীক দপ্তর ছিল। সব মিলিয়ে তাঁর রাজশাহ জেলা শহর থেকে ২০ মাইল দূরে অবস্থিত সারদা স্থানটিকে বেশ মনে ধরে। তিনি ব্রিটিশ সরকারের কাছে এখানে পুলিশ সেন্টার নির্মাণের সুপারিশ করেন। তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। ১৯১০ সালে মেদীনিপুর এস্টেটের কাছ থেকে ব্রিটিশ সরকার ১৪২.৬৬ একর সম্পত্তি ২৫০০ টাকায় কিনে নেয়। ১৯১২ সালের জুরাই মাসে শুরু হয় একাডেমীর কাজ। মেজর চামনী ছিলেন প্রথম প্রিন্সিপ্যাল। ২০০ আসন বিশিষ্...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন