পোস্টগুলি

এপ্রিল, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বেল্লালের পিঠে ৭১

ছবি
                   " বেল্লালের পিঠে ৭১" ১৯৭১ সালের এপ্রিল মাস। তখন আমরা ক্লাস ফোরে পড়ি। বাংলাদেশের অভ্যূদ্বয়ের বছরে দেশ জুড়ে চলছে এক অজানা আতঙ্ক; না জানি কখন খান সেনারা হানা দেয়। অন্য অনেক স্থানের ন্যায় রাজশাহী জেলা সদর তখন পাক হায়েনার দখলে। সর্বত্রই অজানা ভয়। জেলার চারঘাট থানার সরদহ ইউনিয়নের থানাপাড়া গ্রামের সহজ-সরল মানুষের মনে আরো বেশি আতঙ্ক; কারণ এই গ্রামের পশ্চিম পাশে ১৯১২ সালে নির্মিত হয়েছে পুলিশ ট্রেনিং সেন্টার। গ্রামের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে দেশের প্রধানতম নদী পদ্মা, আর গ্রামের শেষ মাথায় দক্ষিণ বরাবর বয়ে গেছে পদ্মা বৃহৎ একটি শাখা নদী বড়াল। গ্রামের শিক্ষার হার অনেক বেশি। সেই ব্রিটিশ আমল থেকে ছেলেদের পাশাপাশি মেয়েরাও পড়াশুনা করে। এই গ্রামের মানুষ শান্তি প্রিয় বলে অন্য গ্রামের সাথে ঝগড়া-ফ্যাসাদ হয়না। পুরো চারঘাট থানার মধ্য তাই থানাপাড়া গ্রামটি "আদর্শ গ্রাম'" হিসেবে মর্যাদা পেয়েছে। এই গ্রামের অর্থনৈতিক অবস্থাও অন্য গ্রামের চাইতে ভাল। আর এই সব কিছুর জন্য প্রচ্ছন্নভাবে পুলিশ ট্রেনিং সেন্টারের অবদানের কথা উল্লেখ ক...